প্রতীকী ছবি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার একটি ডোবা থেকে আনোয়ার হোসেন নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবারদুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির বয়স(৬৫) বলে ধারনা করছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুপুরে দিঘীরপাড় কবরস্থানের পাশে লোকজন কাজ করতে যায়। এসময় পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করে। পরে এলাকাবাসী এসে লাশটি সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তার বাড়ি উপজেলার যন্ত্রাইলের হরিশকুল। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ আছে।
দিঘীাপাড় এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে শোনা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই সে ওইখানে ঘুরাফেরা করছিলো। দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, লাশের গায়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)