• সমগ্র বাংলা

পঞ্চগড়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) পঞ্চগড় জেলা বিএনপি'র নেতৃবৃন্দ তাদের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।

জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি সম্মুখসারির যোদ্ধাও ছিলেন। আজকে তার নাম সামনে আসলেই গণতন্ত্র, বাক স্বাধীনতা ও বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার কথা আসে। 

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাড. আদম সুফি, আফাজ উদ্দীন, সদস্য ইউনুস শেখ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু মুক্তি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান মাহবুব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo