• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ৩৩ জিম্মির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। মুক্তির জন্য নির্ধারিত এসব বন্দির তালিকাও প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা। 

তবে, এর আগে ৩৩ ইসরাইলি জিম্মির বিনিময়ে ৯৫ জন ফিলিস্তিনির নাম প্রকাশ করেছিল ইসরাইলি কর্তৃপক্ষ। পরে এর একটি হালনাগাদ (আপডেট) তালিকা প্রকাশ করে। 

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের একজন বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদা জারার এ তালিকায় রয়েছেন। 

 

এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িলও এ তালিকায় রয়েছেন। এর আগে তিনি ২০১১ সালে হামাস ও ইসরাইলের মধ্যে বন্দিবিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন। 

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, তালিকায় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতাসীন ফাতাহ আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরাইল।  শুক্রবার (১৭ জানুয়ারি)  ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে।  আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে এ চুক্তি কার্যকর হবে। 

চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের স্থায়ীত্ব হবে অন্তত ৪২ দিন, তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

 

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo