• সমগ্র বাংলা

উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫  জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী প্রমুখ l

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭টি গ্রূপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের ভাবনাগুলো লিপিবদ্ধ করে সবার মাঝে তুলে ধরেন। অপরদিকে উলিপুর মহারানী স্বর্ণময়ি স্কুল এন্ড কলেজে তরুণ্যের ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo