• সমগ্র বাংলা

বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলিমের (৫০) মরদেহ ময়না তদন্তের জন্য দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সময় আওয়ামীলীগ নেতা-কর্মীদের হুমকির কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর স্থান থেকে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের  ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলিম, রিন্টু ও মুছাসহ সাত বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাপন করা হয়েছিল। মামলা ও করতে পারেনি।

বেনাপোল পোর্টথানা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামীলীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৬ নভেম্বর আব্দুল আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে আদালত ময়না তদন্তের জন্য মরদেহ উত্তলনের নির্দেশ দেন।  

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo