• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫) নামে আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানা যায় , চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার চেষ্টা করছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে পড়ে চালক। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo