• সমগ্র বাংলা

বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে  ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালবেলা উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর  সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

এই সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী লিটন পন্ডিত, পাবেল আহমেদ,  মাহি নিরব, সাংবাদিক শলিল বিশ্বাস, সুজন মজুমদারসহ আরও অনেকে।  

বক্তাদের আলোচনা উঠে আসে এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।

এ কর্মশালায় তরুণদের ভাবনায় সেরা বক্তব্যকারী প্রতিযগিতায়  উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহন করে। এতে প্রথমস্থান অর্জন করে সমন্বয়কারী মাহি নিরব। 

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নারী উদ্যোক্তারা পণ্য প্রদর্শনীয় মেলার আয়োজন করে। 

 

 

কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo