• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষনিক তার নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দু'জন নাসিক ১ নং ওয়ার্ডস্থ মজিববাগ এলাকার বাসিন্দা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক আনোয়ার হোসেন (৪০) কে আটক করেছে।

প্রভাত নামের এক প্রতক্ষদর্শী বলেন, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে তিনজনই পড়ে যান।

সেসময় দ্রুত গতিতে যাওয়া ঘাতক ট্রাকটির পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান,সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo