• বিশেষ প্রতিবেদন

ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নন্দিবাড়ি  সংলগ্ন  ফাঁকা ফসলের মাঠে  এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৫/৩০ টি ঘোড়া অংশগ্রহণ করে। 

এসময় আয়োজিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক  আলহাজ্ব জাকির হোসেন বাবলু 

 তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গ্রাম বাংলার ইতিহাস সংস্কৃতি কিংবা খেলাধুলার দিকে নজর দেয়নি। তারা কেবল লুটপাটে ব্যাস্ত ছিলেন। যার কারনে ঘোড়ার দৌড়, হা-ডু-ডু, দাড়িয়াবান্দা সহ নানা খেলা আজ বিলুপ্তির পথে। এসব খেলাধূলাকে ফিরিয়ে আনতে হলে আজকের যুব সমাজকেই মূখ্য ভ’মিকা পালন করতে হবে। তিনি যুব সমাজকে খেলাধূলার পাশাপাশি উন্নত বিশ্বায়ণের লক্ষে পড়ালেখায় মনোনিবেশ হতে আহবান জানায়। 

এতে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু,  যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, মো. ইউসুফ আলী, মোখলেছুর রহমান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo