• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ৫ জন শহীদ পরিবার এবং ১৭ জন আহতদের মাঝে সহায়তা প্রদান করেন।  

প্রতি শহীদ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নেয়া হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া, ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ।  

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, শহীদ পরিবার ও আহতরা এই সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের সহায়তা তাদের জীবনের দুর্দশা কিছুটা কমাতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন শহীদ পরিবার ও আহতদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন।  

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo