• সমগ্র বাংলা

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণের চেষ্টা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারপিট করে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। 

হামলার বিষয়ে পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসায় ফেরার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তাঁর উপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি ও মারপিট শুরু করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রুহুল আমিন আরো বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের সনাক্ত করে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo