প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।
তিনি আরও জানান, বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করা হয়।
মো. আসিফ ইকবাল আরো জানান, সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)