• খেলাধুলা

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সুখবর নিয়ে খেলতে নেমেছিলো বার্সেলোনা। সব রকম ঝামেলা মিটিয়ে লম্বা সময় পর দানি ওলমো ও পাও ভিক্তরকে নিবন্ধন করানোর অনুমতি পেয়েছে তারা।

খুশির এই রং মাঠেও বজায় রেখেছে দলটি। আথলেতিক বিলবাওকে হারিয়ে নিশ্চিত করলো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।

গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালের ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার বিপক্ষে জয়ী দলকে ফাইনালে মোকাবেলা করতে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু জুল কুন্দের পাস থেকে আসা বল উড়িয়ে মারেন রাফিনিয়া। তবে সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে নেন গাভি। পেদ্রি থেকে আসা বল টেনে নিয়ে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডারকে। বক্স থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন তিনি।

বিরতির পর ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথম গোল করা গাভির পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ইনজুরি থেকে ফেরা এই ফরোয়ার্ড। নিজেদের এই পারফরম্যান্স পরবর্তী সময়েও বজায় রাখে বার্সেলোনা। তবে আর গোলের দেখা পায়নি। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo