ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় অসহায়, দুঃস্থ ও শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সদর উপজেলা পরিষদ অডিটেরিয়ামে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত কম্বল বাংলাদেশ সংযুক্ত ফেডারেশন ও বহুমূখী শ্রমিক ফেডারেশন নওগাঁর ৫শত অসহায়, দুঃস্থ ও শীতার্ত শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবীন শীষ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা আশেকুর রহমান, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, বাংলাদেশ সংযুক্ত ফেডারেশন ও বহুমূখী শ্রমিক ফেডারেশন নওগাঁর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...

মন্তব্য (০)