ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বন্ধু রেস্টুরেন্টে সম্মেলন কক্ষে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এবং পিএফজি বিভাগীয় কো-অর্ডিনেটর শ্রী সুকুমল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্ত, ১ নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, সমাজসেবক এস এম রহিমুল বাশার বাবলু, উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফফর হোসেন, রাণীনগর জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি এবং পি এফ জি সদস্য পাভেল রহমান, পিএফজি এম্বাসেডর শামীম হোসেন, পিএফজি সদস্য এস কে কৃষ্ণপদ মহন্ত, রাণীনগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাকিব আহমেদ রতন, উপজেলা ছাত্রদলের জাহিদ হাসান শিমুল, মহিলা দলের ফাহিমা বেগম, পিএফজি সদস্য স্বর্ণা আক্তার, রোজিনা বেগম, নাসির উদ্দিন টনিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধ ভাবে কাজ করার মত প্রকাশ করনে। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (২)
Sukamal
Nice Activity
নাম প্রকাশে অনিচ্ছুক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পিএফজির উপজেলা সমন্বয়কারিকে তার বলিস্ঠ নেতৃত্বে রানিনগরে সহিংসতা কমে আসবে আগামি নিবাচনে।