• সমগ্র বাংলা

নওগাঁয় এলজিইডির উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুকূলে এলসিএস মহিলা ও পুরুষকর্মী এবং সুপারভাইজারদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান অনুন্নয়ন বাজেটের “মেরামত ও সংরক্ষণ” এর অধীন “গ্রামীণ সড়ক” এর আওতায় ক্ষুদ্র মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের  জন্য এলসিএস মহিলা ও পুরুষ কর্মী (৬৬জন) এবং সুপারভাইজার (৩জন) এর মাঝে নওগাঁ সদর উপজেলা প্রকৌশলীর দপ্তর হতে ৫০টি ঝুড়ি, ১২টি কোদাল, ২৪টি হাসুয়া, ১২টি দা, ২টি দুরমুস, ৫টি কলস ও ৬৬টি ছাতা বিতরণ করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন এই বেকার মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অপরদিকে সদর উপজেলা এলজিইডির আওতায় সড়কগুলোর বিশেষ করে গ্রামীণ সড়কুলোর যেখানে ভেঙ্গে যাবে সেখানে তাৎক্ষণিক ভাবে মেরামত করা সম্ভব হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন জনগুরুত্বপূর্ন গ্রামীণ সড়ক ও রাস্তার স্থানে স্থানে ভেঙ্গে যায় কিংবা গর্তের সৃষ্টি হয়। আবার কখনোও রাস্তার পাশ থেকে মাটি ভেঙ্গে যায় আবার কোথাও জঙ্গলের জন্ম হয়ে বাঁক ঘুরতে গেলে অপরদিকের রাস্তা দেখা যায় না। তাৎক্ষণিক ভাবে সেই জঙ্গলগুলো দ্রুত কেটে পরিস্কার করা, ভেঙ্গে যাওয়া অংশগুলো মেরামত করে জনদুর্ভোগ কমাতে এই কর্মীরা কাজ করবেন।

তিনি আরো জানান দিনমজুরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সেই কাজের গতি আরো বেগবান করার লক্ষ্যে এবং মেরামত কাজগুলো দ্রুত সম্পন্ন করতেই মূলত এই জরুরী উপকরনগুলো বিতরণ করা। এতে করে কোন সড়ক কিংবা রাস্তার ভেঙ্গে যাওয়া কিংবা ফেটে যাওয়া অংশগুলো আর বেহাল দশায় থাকবে না। ফলে বেহাল হওয়া গ্রামীণ সড়কগুলো দিয়ে যানবাহন কিংবা পথচারী চলাচলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির উপসহকারি প্রকৌশলী খায়রুল বাশার, সার্ভেয়ার ওবাইদুল্লাহ, কমিউনিটি অর্গানাইজার শামীম আক্তার প্রমুখ।
 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo