• সমগ্র বাংলা

নওগাঁয় বিএডিসি ডিলার এসোসিয়েশনের সাধারণ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যাান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুর রহমানসহ অন্যান্যরা। সভা শেষে লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩শত সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটির ঘোষনা করা হয়।

সভায় বক্তারা জেলার কোন এলাকার কোন কৃষকরা যেন কোন সার ডিলারের দোকানে গিয়ে হয়রানী কিংবা প্রতারিত না হন সেই দিকে কঠোর নজরদারী রাখার প্রতি আহ্বান জানানো হয়। সার ও বীজ নিয়ে যদি কোন ডিলার কোন ধরণের অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নিয়ম-নীতির মধ্যে থেকে সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করার প্রতি অনুরোধ জানানো হয়। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo