• সমগ্র বাংলা

গোপালপুরে কৃষক দলের কৃষক সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে; টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারী) বেলা ১১টায়, নগদাশিমলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নগদা শিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি), বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক মো. হাতেম আলী মিয়া, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, সাধারণ সম্পাদক আনসার আলী সাগর, উপজেলা কৃষকদলের তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন প্রমূখ।

সমাবেশে উপস্থিত কৃষকগণ, সময়মতো সার, বীজ না পাওয়াসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং কৃষকের সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি দেয়া এবং ঋণ দিয়ে বিদেশে পাঠানোর দাবি করেন।

এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo