• সমগ্র বাংলা

নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।

কারাগার সুত্রে জানা যায়, তিনি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত দুইমাস আগে কারাগারে আসেন। শ্বাসকষ্ট ও ইজমা রোগ জনিত কারনে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, তিনি বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে অবস্থার অবনতি হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo