ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ ৩৬ জন মিয়ানমার নাগরিককে টেকনাফ পশ্চিম সী - বীচ দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করেছে বিজিবি।
(৫ জানুয়ারি) রবিবার দুপুর পৌনে ২ টার সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল নামক এলাকায় বিজিবির আভিযানিক দল আটক করে তাদের অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।
তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট
হতে ১ কিলোমিটার উত্তর দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সৈকত এলাকা থেকে ৩৬ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৬ জন পুরুষ , ৫ জন মহিলা, ও ১০ জন শিশু রয়েছে।
বিজিবির তৎপরতায় অনুপ্রবেশে ব্যর্থ করে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)