ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমির উদ্যোগে শোলাকিয়া ইউনাইটেড মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চরশোলাকিয়া কুমুদিনি স্কুল সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আশফাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার মোঃ লায়েক আলী, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আল আমিন, গাছবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ আল মোস্তফা।
উক্ত ফাইনাল খেলায় শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমী ২-০ গোলে চংশোলাকিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)