• সমগ্র বাংলা

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসুস্থ শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১)নামের এক দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী ।

এলাকাবাসী সূত্রে জানাগেছে,বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এবং রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন। গত তিন মাস ধরে তার বাবা মৃত বাদশা মিয়ার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু চিকিৎসা নেয়ার পরও শারীরিক সমস্যার উন্নতি না হলে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯ টায় সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo