• সমগ্র বাংলা

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি ওয়াকাথন বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ। 

ওয়াকাথনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ইমান হোসেন খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সমাজসেবা থেকে কি ধরণের সেবাগুলো পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া কোন শিশুর যদি পিতা, মাতা কিংবা কোন অভিভাবক না থাকে তাকে সমাজসেবা সেই শিশুর দেখভাল করে। তাই যে কোন ধরণের সেবা নিতে সরাসরি উপজেলা ভিত্তিক সমাজসেবা অফিসে গিয়ে সেই সেবা গ্রহণের বিষয়ে পরামর্শও প্রদান করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বিভিন্ন রোগীদেও মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo