• সমগ্র বাংলা

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোপালপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন তারা।

এদিকে, র‍্যালি শুরুর আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় মারামারির কারণ ও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা কি নিয়ে মারামারি করলো আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাবো।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo