• সমগ্র বাংলা

লালমনিরহাটে প্রকৌশল দিবসের আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী -এই শ্লোগানে লালমনিরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ কবীর হোসেন,সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন,সদস্য প্রকৌশলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক।আইডিইবির লালমনিরহাট জেলার সভাপতি ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবিধান বাতিল নয়, সংবিধানের কিছু কিছু ধারা সংশোধন করতে হবে। সংবিধান বাতিল হলে ৭১যে আমাদের চেতনা আমাদের বিশ্বাস সেটাও তো থাকবেনা। তাই সংবিধানের যে ধারাগুলো জনবান্ধব নয় সেগুলো সংশোধন করতে হবে। তিনি আরো বলেন, সংস্কার কোনদিন শেষ হবে না।অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিষয়ে সংস্কার করে নির্বাচন আয়োজন করবে।পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার। তাই দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo