• সমগ্র বাংলা

রাণীনগরে বায়তুল হিকমাহ একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল-কোরআন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পথচলা শুরু করেছে সম্পন্ন ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান রাণীনগর বায়তুল হিকমাহ একাডেমী। প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ে পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একাডেমি প্রাঙ্গনে একাডেমীর সভাপতি ডা: আনজীর হোসেনের সভাপতিত্বে ও পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের পরিচালনায় এবং সহকারি পরিচালক শামিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রায়হান ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ (হারুন), উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।

এসময় একজন মুসলমান হিসেবে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের অন্তত মক্তব পর্যন্ত ইসলামী শিক্ষা প্রদান করার প্রতি আহ্বান জানান অতিথিরা। ইসলামী আদর্শে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে হলে ইসলামী শরীয়াহ ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই। আর পাঠদানের নামে নিজেদের পকেট ভরাতে গিয়ে যেন প্রতিষ্ঠানটি তার আদর্শ থেকে বিচ্যুত না হয় সেই বিষয়টিকে সবার উপরে রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান অতিথিরা।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo