• সমগ্র বাংলা

মোটরসাইকেল চাপায় গেল কৃষকের প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলচাপায় আবুল হোসেন খান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের কাওরাইদ মাওনা আঞ্চলিক সড়কের কাশিজুলি বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

আবুল হোসেন উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি গ্রামের মো. সোলাইমান খানের ছেলে।

ওসি বলেন, পুলিশ মোটরসাইকেলচালককে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেন রাতে পাকা রাস্তা দিয়ে পাশের কাশিজুলি বাজারে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলচালককে আটক করে পুলিশে দেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo