• সমগ্র বাংলা

পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ দিনমজুর নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ সকালে কাজে বেরিয়ে পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় তিন দিনমজুর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনেে ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামানিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo