• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মরক্কোর উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। মালিয়ান কর্তৃপক্ষ বলেছে, এই বছরের মধ্যে এটি রেকর্ড সংখ্যক প্রাণহানি। এছাড়া এই রুটে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি।

মালির পররাষ্ট্রমন্ত্রাণলয়ের মতে, নৌকাটিতে প্রায় ৮০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 

সরকারী তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে।

মালি, সেনেগাল এবং গাম্বিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়শই এই রুটটি ব্যবহার করে, যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে।

এছাড়া পৃথক ঘটনায় রেড ক্রস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo