• সমগ্র বাংলা

পল্লীকবি জসীম উদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ারের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার বাসু  (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার ( ২৫ ডিসেম্বর)  সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী  আজ বুধবার  রাতে তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুর এনে শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সকালে ফরিদপুরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন জামাল আনোয়ার। পরবর্তীতে  তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন। 

জামাল আনোয়ার দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানির পরবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে আনোয়ার জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশী। দ্বিতীয় স্ত্রীর  দুই  মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo