• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোল্লারচর এলাকায় মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সোনারগাঁ থেকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে নরসিংদী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তারা আড়াইহাজার উপজেলার মোল্লাচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি নসিমন মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল উলটে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহান ও উজ্জ্বল নামে দুইজন যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় মিঠু নামে আরেকজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার পর নসিমনসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo