• সমগ্র বাংলা

পাবনয় ছাত্র আন্দোলনে নিহত জুলকার নাইনের লাশ উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলকার নাইনের লাশ উত্তোলন করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলাধীন নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা স্বরপ পারবারিক কবরস্থান থেকে তার লাশটি উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১০ম শ্রেণিতে পড়ুয়া জুলকার নাইন।

উল্লেখ্য, জুলকার নাইন সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরে সেদিন সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে মিছিলে যোগ দেন জুলকার নাইন। বিকেল ৫ টার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায়, তাঁর ছেলের গলায় গুলি লেগেছে, তাঁকে দ্রুত এনাম হাসপাতালে আসতে বলে তারা। পিতা আব্দুল হাই হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়।

গত ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সকাল ৯ টার দিকে সাঁথিয়ার স্বরপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo