ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজ, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদেরদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুুত ও কাজ করে যাচ্ছে।
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্...
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...

মন্তব্য (০)