• সমগ্র বাংলা

গাজীপুরে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা উঠানোকে কেন্দ্র করে চাঁদাবাজদের অপর গ্রুপের হামলায় আবুল কালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে (২১ ডিসেম্বর) উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কালামপুর খাজারডেক এলাকার ভাড়া থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকায় আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম ও শাহরিয়ারসহ কয়েকজন ওই বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কালাম।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বেকারিতে দুই পক্ষ চাঁদা আনতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo