• সমগ্র বাংলা

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে নওগাঁয় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে মানববন্ধন করেছে নওগাঁবাসী। শনিবার নওগাঁ শহরের মুক্তির মোড়ে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। সাংস্কৃতিক ব্যক্তি উৎপল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটির নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সমন্বয়ক আলীমুর রেজা রানা, শিক্ষক জাহিদ রব্বানি সহ অন্যরা।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তি এবং ভুক্তভোগী গ্রাহকসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন প্রিপেইড মিটার কারচুপি থাকায় ভৌতিক বিলের কারণে গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রিপেইড মিটার দিয়ে গ্রাহকেদর ওপর একপ্রকার জুলুম চালানো হচ্ছে। মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেছে। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বাসা-বাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার লাগানো বন্ধের জোর দাবী জানানো হয়। অন্যথায় নেসকোর অফিস ঘেরাও করা হবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo