• খেলাধুলা

আমার কাজটাই হলো মারাঃ শামীম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধিনায়ক প্রতি বলেই খেলোয়াড়দের সরাচ্ছে কেন? দর্শকদেরও নজর এড়ায়নি সেটা। লিটন এই সিরিজে অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত না থাকায়। পারভেজ হোসেনের জায়গা হয়েছে তাওহিদ হৃদয় ও নাজমুল দলে নেই বলে। সুযোগ কাজে লাগাচ্ছেন এ দুই ক্রিকেটার।

দ্বিতীয় টি ২০ ম্যাচে ১২৯ করেও বাংলাদেশ জিতেছে ২৭ রানে। ম্যাচসেরা শামীম হোসেন।

লিটন রান পাচ্ছেন না বলে মন খারাপ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের। তবে রানখরার মধ্যে থাকা লিটন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি। তিনি বলেন, ‘এরকম জয়ের আশায় ছিলাম আমরা। পুরো দেশের মানুষই খুশি।’

ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে ফোন দিয়েছিলেন শামীমের স্ত্রী। কথা শেষ না হতেই সাংবাদিকদের খপ্পরে পড়তে হয় তাকে। এই ব্যাটারের বিশ্বাস ছিল তিনি দলে ফিরবেন। দলে ফিরলে সুযোগ কাজে লাগাবেন। শামীম বলেন, ‘অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। এর মধ্যে কাজ কম করিনি। আমি হলাম ফিনিশার। আমার কাজটা হলো মারা। উইকেটে নামলে আমি সেটাই মাথায় রাখি।’ আর্নোস ভ্যালে যেন মিরপুরের উইকেটের ছায়া। বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। এই মাঠে পাঁচ টি ২০ খেলে বাংলাদেশের জয় এখন চারটিতে। সেন্ট কিটস থেকে বাংলাদেশ দল যে রূপ দেখে এসেছে, সেন্ট ভিনসেন্টে তার বিপরীত চিত্র।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo