• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পঞ্চগড়ে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নিহত ১

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে নসিমন ও মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে হাফিজার রহমান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।জানা যায়, নিহত হাফিজার রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জের পশ্চিম দলিরাপ গ্রামের রমজান আলীর ছেলে। তিনি এসিআই প্লাষ্টিকের সেলসম্যান হিসেবে কাজ করতো বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ডাকবাংলার সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, বিকেলে নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে আসার সময় উপজেলা পরিষদ ডাকবাংলার সামনে সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে তার মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারকে খবর দিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo