• সমগ্র বাংলা

কুড়িগ্রামে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম অনেক পিছিয়ে। বিভিন্ন সময় বিভন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এ জেলা। এখানে রয়েছে প্রায় চারশতাধিক চরাঞ্চল। এখানকার মানুষগুলো শিক্ষাসহ সবদিক দিয়েই অনেক পিছিয়ে। সমানভাবে বরাদ্দ দিয়ে এসব চরাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। তাই পার্বত্য অঞ্চলগুলোর জন্য আলাদা মন্ত্রণালয় থাকতে পারে তবে চরাঞ্চলের জন্যও আলাদা মন্ত্রণালয় গড়ে তোলার প্রয়োজন। তবেই চরের মানুষজনের জীবনমান উন্নয়ন হবে। এখানকার মানুষজন বিদেশ গমনেও ইচ্ছুক হবে বলে আশাকরি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবু বাকার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহফুজার রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাস গমনরত ব্যক্তিবর্গ, অভিবাসীদের পরিবারের সদস্যবৃন্দ ও ওয়েল ফেয়ারস সেন্টারের প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে এ বছরের ১১ মাসে ৫ হাজারের বেশি মানুষ বিদেশে চাকুরিতে গেছে এবং এই সময়ে ১৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে বিদেশগমনে উদ্বুদ্ধ করতে সমাজের সকল স্তরে প্রচারণা করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারকে সম্মাননাসহ চেক প্রদান করা হয়। পরে কুড়িগ্রাম কলেজ মোড়ে আউটার স্টেডিয়ামে দিনব্যাপী একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo