• সমগ্র বাংলা

পাবনায় যাত্রীবাহী বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে মারা গেছেন ভ্যানচালক শিপন (২২)। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে  ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে হয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo