ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা এসএফপিসির তত্ত¡াবধানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় উপকারভোগীদের সামাজিক বনায়নের সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ ইত্যাদি বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার একশত চল্লিশজন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। এছাড়াও জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ রোপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। গাছ রোপনের পাশাপাশি গাছগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কোন বিকল্প নেই। তাই যার যেখানে কতটুকু জায়গা আছে সেখানে ঔষুধী গাছসহ সকল রকমের গাছ রোপনের আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)