• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ  ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, মস্কোর সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি নতুন বসতি দখল করেছে তারা। খবর এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, রুশ বাহিনী স্টারি টার্নি এবং ট্রুডোভকে মুক্ত করেছে। এই দুই শহর শিল্প নগরী কুরাখোভের কাছে অবস্থিত যা অনেকদিন ধরেই দখল করতে চাইছে রাশিয়া।

এর আগে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে মঙ্গলবার তিনি নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। 

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।

রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে যে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo