• সমগ্র বাংলা

কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা ও তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশ এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারের হলরুমে এই আলোচনা সভা হয়। পরে জেলার বিমান, নৌ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠিত হয়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও রাওস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শফিউর বাশার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউসুফ আলী ও ওয়ারেন্ট অফিসার আব্দুল বাতেন সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. এরশাদুল হক।

সভায় তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে করনীয় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) এর নব গঠিত রাওস জেলা কমিটির সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ক্লার্ক মো. আব্দুল বাতেন সরকারকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo