• সমগ্র বাংলা

গোপালপুরে  জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা থেকে সংগঠনটির গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালী শুরু হয়। যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের মাদরাসা মাঠে এসে সমাবেশে জড়ো হয়।

বিজয় র‌্যালীতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোল একতা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪এর বিপ্লব বৃথা যেতে দেবোনা’, ‘আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই’ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ-জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‌্যালী পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবির ও গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার বক্তব্য রাখেন।

অপরদিকে দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র‌্যালী করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‌্যালী পর্যন্ত করতে দেয়নি। এবার বাধাহীনভাবে বিজয়ী র‌্যালী করতে পেরে আমরা আনন্দিত।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo