প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এসময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই মোমেনা খাতুন নিহত হন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)