• সমগ্র বাংলা

কালীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা, পৌরসভা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন,  উপজেলা প্রেস ক্লাব, কালীগঞ্জ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তনিমা আফ্রাদ। কালীগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন তিনি।

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, থানার ওসি মো. আলাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।   

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo