• সমগ্র বাংলা

বা‌ড়ি‌তে বি‌য়ের আ‌য়োজন, মা‌নিকগ‌ঞ্জে অন্য মে‌য়ে নি‌য়ে পালা‌লো বর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ পা‌রিবা‌রিক ভা‌বে বি‌য়ে ঠিক হ‌য়ে, ঠিক হয়ে‌ছে দিনক্ষণও। বা‌ড়ির উঠা‌নে বানা‌নো হ‌য়ে‌ছে প‌্যা‌ন্ডেল, রান্না কর‌তে আনা হ‌য়ে‌ছে বড় বড় পা‌তিল, এলাকায় ও আত্নীয় মি‌লে দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে ৫ শতা‌ধিক মানুষ‌কে। বি‌য়ের অনুষ্ঠা‌ন আ‌য়োজ‌নের সকল প্রস্তু‌তি সম্পূর্ণ এমন সময় যে মে‌য়ে‌কে বি‌য়ে কর‌তে যা‌বে তা‌কে রে‌খে অন‌্য মে‌য়ে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর।

এম‌নি ঘটনা ঘ‌টে‌ছে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মে।

অন‌্য মেয়ে নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার খব‌রে অসুস্থ‌্য হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে ব‌রের বাবা।

র‌বিবার (১৫ ডি‌সেম্বর) দুপু‌রে স‌রেজ‌মি‌নে ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মে আজাহার ব‌্যাপারীর বা‌ড়িতে গি‌য়ে দেখা যায়, বা‌ড়ির উঠানজু‌ড়ে বি‌য়ের অনুষ্ঠা‌নের প‌্যা‌ন্ডেল বানা‌নো, বানা‌নো হ‌য়ে‌ছে বর ক‌নে বসার স্টেজ, বড় বড় পা‌তিল, চেয়ার টে‌বিল উঠান জু‌রে সাজা‌নো। কিন্তু যা‌কে ঘি‌রে এ‌তো আ‌য়োজন আজাহার ব‌্যাপা‌রীর পুত্র জিয়া পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়া মে‌য়ে‌কে বি‌য়ে না ক‌রে অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে।

জিয়ার ছোট বোন সোনীয়া জানায়, র‌বিবার তার ভাইয়ের বি‌য়ে কর‌তে যাওয়ার কথা ছিল উপ‌জেলার কা‌কিলাবা‌ড়ি এলাকায়। শ‌নিবার দুপু‌রে বা‌ড়ি থে‌কে পা‌রিবা‌রিক ভাবে যে মে‌য়ে‌র সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছে তা‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে গা‌য়ে হলুদের অনুষ্ঠানও করা হ‌য়ে‌ছে কিন্তু তার ভাই পা‌শের গ্রা‌মের আ‌রেক মে‌য়ে নি‌য়ে চ‌লে গে‌ছে, এ খব‌রে তার বাবা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বন্ধ হ‌য়ে‌ গে‌ছে বি‌য়ে‌র অনুষ্ঠান। 

ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মের মো: লাভলু মিয়া জানায়, ব‌রের প‌রিবার থে‌কে এলাকার ৫ শতা‌ধিক মানুষ‌কে বি‌য়ের বৌ ভা‌তের দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে। শনিবার বি‌কে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে গা‌য়ে হলু‌দের অনুষ্ঠা‌নে গি‌য়ে‌ছিল ব‌রের বা‌ড়ির লোকজন। র‌বিবার বরযাত্রী নি‌য়ে বি‌য়ে কর‌তে যাওয়ার কথা কিন্তু তার আ‌গে পা‌শের গ্রা‌মের অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর।

ফুকুরহা‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনার সত্বত‌্যা স্বীকার ক‌রে জান‌ায়,  যে মে‌য়ের সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছিল তা‌কে বি‌য়ে না ক‌রে অন‌্য মে‌য়ে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর এ বিষ‌য়‌টি তি‌নি শু‌নে‌ছেন। যে মে‌য়ে‌কে আজ বি‌য়ে করার কথা ছিল তা‌দের প‌রিবা‌রের লোকজন তার কা‌ছে গি‌য়ে তা‌কে বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছে। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo