• সমগ্র বাংলা

গোপালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। 

আজ শনিবার (১৪ডিসেম্বর) গোপালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোখতার আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিমল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, শিক্ষার্থী ফারিয়া জাহান মুন প্রমুখ।

এ সময়  আলোচনা সভায় বক্তারা একাত্তরের ১৪ ডিসেম্বরের গণহত্যার নানান স্মৃতিচারণ করে উক্ত দিনের  তাৎপর্য তুলে ধরেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo