• সমগ্র বাংলা

উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 'শেকরের টানে ঐতিহ্যের সন্ধানে' এই শ্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ফ্রেন্ডস ফেয়ার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি চত্বরে এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত থেকে দিবসটির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরাসহ সংগঠনের একাল-সেকাল নিয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জুলফিকার আলী সেনা, দীপ্ত টেলিভিশন এর লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী সায়ফুল হোসেন সরদার খোকন, জনতা ব্যাংকের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, বজরা এল.কে আমিন কলেজের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান জিয়া, দুই বাংলার ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সদস্য নারায়ণী রায়, ডাঃ লোকমান হাকিম, ডাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।এছাড়াও সংগঠনের সাথে জড়িত নবীন প্রবীণ সদস্যরাও উপস্থিত থেকে সংগঠন আরো গতিশীল রাখতে নানা বিষয়ে বক্তব্য রাখেন। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo