• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৫ মার্কিন জাহাজে বিদ্রোহীগোষ্ঠী হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর মধ্যে ৩টি বাণিজ্যিক জাহাজ ও দুটি রণতরী।

আল-আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল-সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র যোদ্ধারা ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

তিনি আরো জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর তিনটি মার্কিন বাণিজ্যিক জাহাজ এবং এডেন উপসাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে (রণতরী) লক্ষ্য করে এই হামলা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে, তাদের বাহিনী এডেন উপসাগরে ৩টি বাণিজ্যিক জাহাজের একটি দলকে রক্ষা করার সময় ইয়েমেন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার শিকার হলেও সফলভাবে তা প্রতিহত করেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মঙ্গলবার দুটি মার্কিন ডেস্ট্রয়ার ইয়েমেন থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo