ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭'শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
জানা গেছে, উলিপুরে কয়েকদিন থেকে রাতভর তুষারের মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে কোন কিছুই দুই-হাত সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা উপজেরা। নিদারুন কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মনোয়ারা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)